ঈদগাহে নয় বৃষ্টির কারণে এবার বাড়ির পাশের মসজিতে ঈদ উল আযহার নামাজ আদায় করলেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
সোমবার ভোর থেকে অঝোর ধারায় বৃষ্টির কারণে নিয়মমাফিক ঈদগাহ ময়দানে এবার ঈদের নামাজ পড়তে পারেনি ‘কাটার মাস্টার’।
দুদিন আগে সাতক্ষীরায় বাড়িতে এসেই দেড় লাখ ও ১ লাখ ৩০ হাজার টাকা দামের দুটি গরু কুরবানীর জন্য ক্রয় করেন মোস্তাফিজ।
সকালে গোসল সেরে অজু করে ঈদগাহে নামাজের জন্য গেলেও বাড়ির সবাই নামাজ পড়েন বাড়ির পাশের মসজিদে।
মোস্তাফিজ বাড়িতে এলে এলাকাবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তবে কারো সাথে কোলাকুলি না করে একেবারে চুপিসারে নামাজ শেষে বেরিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেন মোস্তাফিজ । এড়িয়ে যান সকল গণমাধ্যমকেও।
