ভিসার জন্য সানডের আকুতি

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১১:৪০ পিএম

এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের হোম ম্যাচে আবাহনী লিমিটেডের জয়ের নায়ক সানডে চিজোবা। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভকে (৪.২৫ স্পোর্টিং ক্লাব) ৪-৩ গোলে হারায় ঢাকার জায়ান্টরা। ম্যাচে জোড়া গোল করেন সানডে। সেরা খেলোয়াড়ও তিনি।

কিন্তু ম্যাচ শেষে হাসতে পারছেন না সানডে। ২৮ আগস্ট পিয়ংইয়ংয়ে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কিন্তু সেই ম্যাচ খেলার জন্য সানডেকে ভিসা দেয়নি উত্তর কোরিয়া।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তাই এএফসির কাছে সানডে চিজোবার আকুতি। যেন ভিসা পেলে তার, ‘এএফসি দয়া করে আসাকে ভিসা দিন। প্লিজ, প্লিজ। আমাকে কেন ভিসা দেবেন না। আমি ফুটবলার, ব্যবসায়ী নই। আমি সেখানে ফুটবল খেলতে যাব। দয়া করে আমাকে উত্তর কোরিয়ায় খেলতে দিন।’

সানডের ভিসা জটিলতা নতুন নয়। এর আগে ভারতে খেলার জন্যও ভিসা জটিলতায় পড়তে হয়েছে তাকে। এবার উত্তর কোরিয়ার ভিসা না পেলে আবাহনীকে বড় ক্ষতির মুখে পড়তে হবে। কেননা দলটার বড় শক্তির নাম এই নাইজেরিয়ান ফুটবলার।

ফিরতি লেগে ড্র করলেই ইন্টার জোনাল ফাইনালের টিকিট পাবে আবহনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত