দাপুটে জয়ে ফাইনালে নাদাল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৬ এএম

ইতালির মাতেও বেরেত্তিনিকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে দ্বিতীয় বাছাই স্পেনের এই খেলোয়াড় ৭-৬, ৬-৪, ৬-১ গেমে হারান ২৩তম বাছাই বেরেত্তিকে। টুর্নামেন্টটিতে চতুর্থবার শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে রোববার রাশিয়ার দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন নাদাল।

ফাইনালে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে পুরুষ এককে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সুইজারল্যান্ডের রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসাবেন নাদাল।

এদিকে নারী এককে শনিবার ফাইনাল লড়াইয়ে নামছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। ফাইনালে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসাবেন সেরেনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত