আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু আর নেই। ২১ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুর খবর দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ।
মঞ্জুর সহকর্মী আবৃত্তিশিল্পী মীর মাশরুর জামান রনি দেশ রূপান্তরকে বলেন, সন্ধ্যা সাতটার দিকে বাসায় অসুস্থ হলে তাকে দ্রুত আশিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাতেই রাতেই তার মরদেহ দাফনের জন্য যশোর নিয়ে যাওয়া হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি আবৃত্তি চর্চার পাশাপাশি লেখালেখিও করতেন।
