পাকিস্তানের আলোচিত খর্বাকৃতির মানুষ বুরহান চিশতির বিয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
দুই ফুট লম্বার এই বামন মানুষটির বিয়ে নিয়ে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
জিও টিভি ও গালফ নিউজ জানায়, সম্প্রতি নরওয়ের অসলোতে বিয়ে হয় বুরহান চিশতি, যিনি বলিউড ও ললিউডে বুবো নামে পরিচিত।
ঝাকঝমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ১৩টি দেশের নাগরিক। পাঞ্জাবি গানের সুরে সুরে অতিথিদের সঙ্গে নাচেন বুবো
কনে ফাওজিয়া পাকিস্তানের পাঞ্জাবেরই মেয়ে। হুইল চেয়ারে বসা পোলিও যোদ্ধা বুবোকে নিয়ে অনুষ্ঠানে ঢুকেন কনে। বুবোর হাত ধরে দারুণ উচ্ছ্বাসের সঙ্গে ফাওজিয়া জানান, তিনি বুবোকে ভালোবাসেন। সারাজীবন তার হাত ধরে থাকতে চান।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে বুবো বলেন, আমরা ভালোবেসে বিয়ে করেছি। আশা করি আমরা সুখী দাম্পত্য জীবন কাটাবো।
এদিকে বুবোর বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছে। মাত্র ১৬ ঘণ্টার মধ্যে ১৬ হাজারেরও বেশি শেয়ার হয়েছে।
