রাজশাহীর নবীন প্রকৌশলীদের ‘ক্যারিয়ার মিট আপ’ আজ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৯:৫০ পিএম

প্রায় ৬০০ তরুণ প্রকৌশলীকে নিয়ে রাজশাহীর জেলা অডিটরিয়ামে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার মিট আপ’। দাতব্য প্রতিষ্ঠান স্কুল অব ইঞ্জিনিয়ার্সের আয়োজনে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দায়িত্বশীলদের দৈনিক ‘দেশ রূপান্তর’। সহ-আয়োজক ‘শাহ সিমেন্ট’। অনুষ্ঠানে প্রকৌশলীদের আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করবেন দেশের বিভিন্ন স্তরে কর্মরত অভিজ্ঞ প্রকৌশলীরা।

স্কুল অব ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নাজিম সরকার দেশ রূপান্তরকে বলেন, যে সব তরুণ প্রকৌশলী শিক্ষাজীবন শেষ করেছে তারা চাকরিসহ ভবিষ্যতের পরিকল্পনা করতে অনেক দ্বেদ্ব থাকেন। তাদের একটি সঠিক গাইডলাইন দিতেই আমাদের এই উদ্যোগ। ইতিমধ্যে এই অরাজনৈতিক দাতব্য প্রতিষ্ঠান থেকে প্রায় ৮০ হাজার প্রকৌশলী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিনামূল্যে সেবা নিয়েছেন। আগামীতেও এই কর্মশালা অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত