হাসপাতালের বাথরুমে বৃদ্ধের ঝুলন্ত লাশ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৮:২৭ এএম

শেরপুর জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বাথরুম থেকে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ আব্দুল মালেক সদর উপজেলার লছমনপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল মালেক গত ২৬ অক্টোবর শনিবার থেকে পাকস্থলীর ব্যথা নিয়ে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বি-১৩ নং বিছানায় ভর্তি হন। তিনি সার্জারি চিকিৎসক রবিউল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ১০টার দিকে আব্দুল মালেক ওই ওয়ার্ডের বাথরুমে যান।

অনেক সময় ধরে বাইরে না এলে তার স্ত্রী তাকে ডাকতে থাকেন। এ সময় তার স্ত্রীর সন্দেহ হলে তিনি বাথরুমের দরজা খুলে মালেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

শেরপুর সদর হাসপাতালের সার্জারি চিকিৎসক ডা. মো. রবিউল ইসলাম বলেন, আব্দুল মালেক পাকস্থলীর ব্যথা রোগে ভুগছিলেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় ময়নাতদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত