লক্ষ্য হাতের নাগালে

আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৯:১২ পিএম

দিল্লির উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি হবে বলে মন্তব্য করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগে ব্যাটিং পেলে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ দেন তিনি। স্কোর বোর্ডে এমন রান যেন থাকে বোলাররা তা ডিফেন্ড করতে পারে।

রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। বোলাররা কিন্তু তাদের কাজটা করে দিলেন নিপুণ ভাবেই। ১৪৮ রানে আটকে রাখল ভারতকে।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৪৮ রানের পুঁজি গড়েছে ভারত। এখন ব্যাটসম্যানদের দায়িত্ব ম্যাচ জেতার। টি-টোয়েন্টিতে ১৪৯ রানের লক্ষ্য আর এমনকি।

মোট ৮ জন বোলার ব্যবহার করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সবচেয়ে সফল পেসার শফিউল ইসলাম ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। দুজনই নিয়েছেন ২টি করে উইকেট। আফিফ হোসেন পেয়েছেন একটি। অন্যটি মাহমুদউল্লাহ ও মুশফিকের কম্বিনেশন রান আউট।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৪১ রান আসে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। রিশভ পন্ত ২৭, শ্রেয়াস আয়ার ২২, লোকেশ রাহুল ১৫, ক্রনাল পান্ডিয়া অপরাজিত ১৫ ও ওয়াশিংটন সুন্দর অপরাজিত ১৪ রান করেন।

ভারত আটকে যেতে পারত আরো কম রানে। কিন্তু শেষ ২ ওভারে ৩০ রান তুলেছে দলটি। তাতেই লক্ষ্যটা দেড় শ ছুঁই ছুঁই হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত