পুতুল গোসল করাতে গিয়ে ২ শিশুর করুণ মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০৯:২০ পিএম

বাড়ির পাশের ডোবায় খেলনা পুতুলকে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইলের কালীহাতিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামের জাহিদ হোসেনের ছেলে নাহিদ হোসেন (৪) ও আবু বক্করের ছেলে আবির হোসেন (৪)।

পরিবার সূত্রে জানা যায়, নাহিদ ও আবিরের বাড়ি পাশাপাশি। দুজনে পুতুল নিয়ে খেলা করছিল। পুতুলকে গোসল করাতে পাশের ডোবায় গেলে পানিতে পড়ে যায় ওরা। কিছুক্ষণ পর তাদের লাশ পানিতে ভেসে উঠে। পরে পরিবারের সদস্যরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী দু্ই শিশু মৃত্যুর বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত