আজহারের ছেলে বর, সানিয়ার বোন কনে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:১২ পিএম

ভারতের কিংবদন্তি ক্রিকেটার আজহারউদ্দিন ও টেনিস তারকা সানিয়া মির্জা যে আত্মীয়তার বন্ধনে জড়াতে যাচ্ছেন, এ খবর জানা গিয়েছিল আগেই। আজহারউদ্দিনের ছেলে ও সানিয়ার বোনের বিয়ের খবর স্বয়ং সানিয়াই দিয়েছিলেন সংবাদমাধ্যমে।

গত বুধবার জমকালো আয়োজনে বিয়েও হলে গেল আজহার পুত্র আসাদউদ্দিন ও সানিয়ার বোন আনাম মির্জার। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আনাম তার সঙ্গে আসাদের বিয়ের ছবি পোস্ট করে সেই সুখবর দিয়েছেন।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর-কনের ছবি ছেয়ে গেছে। সানিয়া নিজেও ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন আনাম-আসাদের বিয়ের।

২০১৬ সালের ১৮ নভেম্বর হায়দরাবাদে আকবর রশিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সানিয়া মির্জার বোন। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। ডিভোর্স হয়ে যায় দুজনের। পরে আনামের একাকিত্ব দূর করে দিয়েছেন আসাদ। দুজনের প্রেমের সম্পর্ক গড়াল পরিণয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত