রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে র্যালি শুরু হয়। র্যালিটি রাজশাহী সরকারি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মহা. হবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শরীফ সুমন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা।
স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু।
অনুষ্ঠানে দেশ রূপান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহীন আলমসহ রাজশাহী শহর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে কর্মরত সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানানো হয়।
