চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
শনিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে কুমিল্লাসহ বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী জানান, সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
