ট্রেলারে জেমস বন্ডের ‘নো টাইম টু ডাই’ (ভিডিও)

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩০ পিএম

প্রকাশ পেল জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা ‘নো টাইম টু ডাই’ এর ট্রেলার।

ডেইলি মেইল জানায়, রবিবার রাতে এমজিএম এবং ইয়ন প্রোডাকশন নির্মিত ছবিটির ৩০ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশ করে।

এবারের ছবিতেও জেমস বন্ড হিসেবে আছেন ডেনিয়েল ক্রেইগ। এ নিয়ে স্পাই সিরিজটির ৫ম সিনেমায় নাম ভূমিকায় থাকছেন তিনি। তবে এটি ডেনিয়েলের শেষ জেমস বন্ড সিনেমা।

ট্রেলারটিতে উন্নত প্রযুক্তির নতুন একটি বিমানের সিটে দেখা গেছে ডেনিয়েল ক্রেইগকে। আকাশে জলে স্থলে ধুমধাড়াক্কা অ্যাকশনের কিছু মুহূর্তেও ধরা পড়েন তিনি।

সিনেমাটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। কলম্বিয়া পিকচার্সের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, এটি সিরিজের প্রথম সিনেমা, যা ইউনিভার্সাল পিকচার্স আন্তর্জাতিকভাবে পরিবেশন করবে।

২০২০ সালের ২ এপ্রিল যুক্তরাজ্যে এবং ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে নো টাইম টু ডাইয়ের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত