চাকরি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৮ পিএম

বাংলাদেশ পর্যটন করপোরেশন

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ১৭ জন। বাণিজ্য অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি । হিসাবরক্ষণ অথবা সংশ্লি­ষ্ট কাজে ৩ বছরের কাজ করাদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ১ নভেম্বর তারিখে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://parjatan.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ২০ ফেব্র“য়ারি বিকাল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ পর্যটন করপোরেশন, প্রধান কার্যালয়, ৮৩-৮৮ বীরউত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী বা/এ, ঢাকা। ওয়েব : www.parjatan.gov.bd 

সূত্র : ইত্তেফাক, ৪ ফেব্র“য়ারি, পৃষ্ঠা ৬ 

মোংলা বন্দর কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : জুনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট ১১৫ জন। কমপক্ষে ২য় বিভাগে এইচএসসি বা সমমান পাস। স্নাতক পাসকৃতদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১ ফেব্র“য়ারি তারিখে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। এই www.mpajobsbd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ২০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। অনলাইনে আবেদনের পর কুরিয়ার বা ডাকযোগে হার্ডকপি পাঠানোর সর্বশেষ তারিখ ৫ মার্চ ২০২০। যোগাযোগ : মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট। ওয়েব :www.mpa.gov.bd 

সূত্র : সমকাল, ১ ফেব্র“য়ারি, পৃষ্ঠা ১০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : প্রভাষক (ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনিটিক্স বিভাগে) ১ জন। সংশ্লি­ষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি  স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। মাধ্যমিক স্তরের পরীক্ষার একটিতে কমপক্ষে ২য় বিভাগ এবং অন্য সব পরীক্ষায় ১ম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। তবে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।  প্রভাষক (অর্থনীতি বিভাগে) ১ জন। সংশ্লিষ্ট বা সমপর্যায়ভুক্ত বিষয়ে  স্নাতকোত্তর ডিগ্রি। মাধ্যমিক স্তরের পরীক্ষার একটিতে কমপক্ষে ২য় বিভাগ এবং অন্য সব পরীক্ষায় ১ম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। তবে  স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। 

কর্মকর্তা (সিনিয়র হাউস সার্জন) ১ জন। ৫ বছর মেয়াদি ডিভিএম/বিএসসি ইন ভেট. সায়েন্স অ্যান্ড এএইচডিগ্রিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। হাউজ সার্জন পদে ন্যূনতম ৫ বছর কাজের অভিজ্ঞতা অথবা ৫ বছর মেয়াদি ডিভিএম/বিএসসি ইন ভেট. সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রিসহ সংশ্লি­ষ্ট বিষয়ে ৬ বছরের অভিজ্ঞতা অথবা ৫ বছর মেয়াদি ডিভিএম/বিএসসি ইন ভেট. সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রিসহ সংশ্লি­ষ্ট বিষয়ে স্নাতকোত্তরসহ পিএইচডি ডিগ্রিধারী। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতনক্রম: ৩৫৫০০-৬৭০১০ টাকা।  সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১০ জন। ২য় শ্রেণির  স্নাতক এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা অথব স্নাতকোতর বা সমমান ডিগ্রি। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।  সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ১ জন। বাণিজ্য অথবা হিসাববিজ্ঞানে ন্যূনতম ২য় শ্রেণিতে স্নাতক/ স্নাতকোতর ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ফটোগ্রাফার ১ জন। ফটোগ্রাফিতে ডিপ্লোমাসহ স্নাতক (বিজ্ঞান) ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ১ মার্চ তারিখে বয়স কর্মকর্তা পদে সর্বোচ্চ ৩৫ বছর এবং অন্যসব পদে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। আবেদন ১ মার্চ পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। ওয়েব :www.hstu.ac.bd

সূত্র : প্রথম আলো, ৩০ জানুয়ারি, পৃষ্ঠা ১২

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত