যে যেখানে আছেন, তাকে সেখানেই থাকতে বললেন মোদী

আপডেট : ২২ মার্চ ২০২০, ০১:৫১ এএম

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে ভারতেও এই রোগ হানা দিয়েছে। এরই প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যে নাগরিক, যে শহরে বন্দি, সে অনুগ্রহ করে সেই শহরেই থাকুন।

অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে মোদী শনিবার টুইট করেন।

পূর্ব ঘোষণা অনুয়ায়ী রবিবার সকাল ৭টা-৯টা অনুষ্ঠিত হবে জনতা কার্ফু। সেটি বাস্তবায়নেই এই অনুরোধ করেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার একাধিক টুইট করেছেন তিনি।

মোদী বলেন, "আমি অনুরোধ করছি নাগরিকরা যে শহরে আটকে, তারা সেই শহরে থাকার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় সফর এড়ান। এভাবে আমরা করোনার সংক্রমণ প্রতিরোধ করতে পারবো। অযথা বাড়ির বাইরে পা রাখবেন না। নিজের এবং পরিবারের কথা ভাবুন।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত