ভক্তদের বাড়ি থাকতে বলে তীর্থে গেলেন শহীদ

আপডেট : ২৭ মার্চ ২০২০, ০৩:৪৮ পিএম

ভক্তদের করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকতে বললেন শহীদ কাপুর। আর নিজেই সপরিবারে পাঞ্জাবে গেলেন।

‘কবির সিং’-খ্যাত এই নায়ক রাধা স্বামী সৎসঙ্গ বিয়াসের অনুসারী। তার ডেরা প্রাঙ্গণে একটি বাড়িও কিনেছেন। সম্প্রতি তীর্থস্থান ভ্রমণে ভক্তদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। তবে ডেরা অঙ্গনে যাদের বাড়ি তাদের যেতে বাধা নেই। তারা নিজ নিজ বাড়িতে থাকতে পারবেন। শহীদ সেখানেই থাকছেন।

সপ্তাহখানেক আগে রাজ্যের সব সৎসঙ্গ সেন্টারকে আইসোলেশন ওয়ার্ড বানানোর জন্য পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীকে প্রস্তাব দেওয়া।

মুম্বাই ছাড়ার আগে বেশ চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত চন্ডিগড়ে ছিলেন শহীদ। সেখানে পরবর্তী সিনেমা ‘জার্সি’র শুটিং করছিলেন তিনি।

কিছুদিন আগে করোনা থেকে সুরক্ষার নিয়ম ভাঙার জন্য আলোচনায় আসেন এই নায়ক। সরকারি আদেশের কারণে মুম্বাইয়ে সব ধরনের জিম বন্ধ রয়েছে। কিন্তু শহীদ ও তার স্ত্রী মীরা রাজপুত শরীরচর্চার জন্য একটি জিমনেসিয়াম খুলতে বাধ্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত