আখাউড়ায় নিজ ঘরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১১:২৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে তানজিনা আক্তার তোফা (১৮) নামে এক  তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার সকালে পৌরশহরের দেবগ্রাম উত্তরপাড়া টানাব্রিজ সংলগ্ন বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নিজবাড়ির শোয়ার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তানজিনা আক্তার তোফা (১৮) ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় নিহত তরুণীর মা জোসনা বেগম বলেন, আমরা মেয়ের  মানসিক সমস্যা আছে। সে মাঝে মাঝে এমন করতে চাই। রাতের খাবার খেয়ে তোফা তার নিজ কক্ষে ঘুমাতে যায়। রাত ২টায় আমার ঘুম ভেঙে বাথরুমে যায়। তখন আমার সন্দেহ হলে মেয়েকে ডাক দেই। তার কোনো সাড়াশব্দ না পেয়ে আমার ছেলে ঘরের দরজা ভেঙে রুমের ভেতরে গিয়ে দেখতে পাই গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়।

আখাউড়া পৌরসভার স্থানীয় ওর্য়াড কাউন্সিলর আতিকুর রহমান জানান,  নিহতের পরিবার থেকে আমাকে জানালে আমি সকালে ঘটনাস্থলে এসে থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে ভোরে এসে উপস্থিত হয়। সকাল ৮টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত