করোনায় মারা গেলেন হলিউড অভিনেত্রী লি ফিয়েরো

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০২:৪২ পিএম

স্টিভেন স্পিলবার্গের বিখ্যাত চলচ্চিত্র ‘জস’-এ মিসেস কিন্টনার চরিত্রে অভিনয়ের জন্য স্মরণ করা হয় লি ফিয়েরোকে। করোনা সংক্রমণ কেড়ে নিল সেই অভিনেত্রীর প্রাণ।

পিপল ডটকম জানায়, রবিবার ফিয়েরো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

‘জস’ সিনেমায় হাঙরের আক্রমণের শিকার এক ব্যক্তির মায়ের চরিত্রে অভিনয় করেন লি ফিয়েরো। একটি দৃশ্যে বিপদসংকুল সৈকতে মানুষকে সাঁতারের অনুমতি দেওয়ায় পুলিশের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে।

লি ফিয়েরো থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন অনেক বছর। ওয়ার্কশপ পরিচালনাসহ নানা কাজ করেন তিনি।

২০১৭ সাল থেকে ফিয়েরো ওহাইও-তে পরিবারের সঙ্গে অবসর যাপন করছিলেন। সম্প্রতি তার শরীরে করোনার লক্ষণ ধরা পড়ে।

এ দিকে ইতালি-স্পেনের পর বর্তমানে করোনার নতুন কেন্দ্রস্থল যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৩ লাখ সাড়ে ৩৭ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। মারা গেছে ৯ হাজার ৬১৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত