সম্পত্তির বিরোধে বাবা-মা ও স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে এক যুবক।
ভারতের উত্তরপ্রদেশের লখনৌ-তে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, হত্যাকাণ্ড ঘটানোর পর অজয় সিং স্থানীয় থানায় হাজির হয় এবং আত্মসমর্পণ করে।
পুলিশ জানায়, সম্পত্তি নিয়ে পরিবারের সঙ্গে তার ঝগড়া হয় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করে।
অভিযুক্ত যুবক তার মা, বাবা, বড় ভাই, নিজের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েকে হত্যা করে।
নিহতরা হলেন- অমর (৬০), রামসখি (৫৫), অরুন (৪০), রামদুলারি (৩৫), সৌরভ (৭) ও সারিকা (২)।
জানতে চাইলে পুলিশ কমিশনার সুজিত পান্ডে বলেন, পরিবারের ছয় সদস্যকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।
