ইউএনও সাঈকার বদলি স্থগিত

আপডেট : ০১ মে ২০২০, ১১:৪১ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার আলোচিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈকা সাহাদাতের বদলি স্থগিত করেছে প্রশাসন। 

১৫ মে. টন জিআরের চাল কেলেংকারি নিয়ে সমালোচনা হলে বৃহস্পতিবার কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে বদলির আদেশ হয়। এরপর শুক্রবার বিকালে তা স্থগিত করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়।

বৃহস্পতিবার রাতেই চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত আদেশের মাধ্যমে নাজমা সিদ্দিকা বেগমকে কক্সবাজারে পেকুয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দিয়ে ৩ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।

এ প্রসঙ্গে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মো. ফরিদুল আলম জানান, শুক্রবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত আদেশের মাধ্যমে পেকুয়া ইউএনওর বৃহস্পতিবারের বদলী আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত