মুন্সীগঞ্জে চিকিৎসক-নার্সসহ ১৩ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

আপডেট : ০৩ মে ২০২০, ০২:৫৫ পিএম

মুন্সীগঞ্জের তিন উপজেলায় রবিবার চিকিৎসক ও নার্সসহ ১৩ জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের ৫ স্বাস্থ্যকর্মী ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সসহ ২জন।

এছাড়া সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও গজারিয়া উপজেলায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটারসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত রয়েছেন।

রবিবার দুপুরে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, রবিবার সিভিল সার্জন কার্যালয়ের হেড অ্যাসিসটেন্ট, স্টো্রকিপার, ইপিআই সুপারেনটেনডেন্ট, নৈশপ্রহরী ও অফিস সহকারীর করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের একজন নার্স ও একজন অ্যাম্বুলেন্স চালকের করোনা শনাক্ত হয়।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের করোনা শনাক্ত হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা আনাম জানান, উপজেলার কমিউনিটি ক্লিনিকে কর্মরত একজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডার ও তিনজন পরিচ্ছন্নতা কর্মীর করোনা শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত