দাগনভূঞায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২০, ১০:৩৩ পিএম

দাগনভূঞায় আবদুর রহিম (৫০) নামের পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার জানান, বুধবার বিকালে উপজেলার সিলোনিয়ায় কর্তব্যরত অবস্থায় আবদুর রহিমের বুকে ব্যাথা উঠলে তাকে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। রাত আটটার দিকে পুনরায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার কাশিরাম পুর এলাকার বাসিন্দা।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবাইয়াত বিন করিম বলেন, ওই পুলিশ সদস্য হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত