কভিড-১৯ মহামারিতে বিদেশে প্রায় ৫০০ বাংলাদেশির মৃতু হয়েছে। রোববার প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নয় বাংলাদেশির মৃত্যু হয় করোনায়। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেলেন। এ ছাড়া কুয়েতে গত কয়েক দিনে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন নয় বাংলাদেশি। এ নিয়ে কুয়েতে মারা গেলেন ১৭ জন বাংলাদেশি। সব মিলিয়ে বিদেশে করোনায় মৃত বাংলাদেশির সংখ্যা ৫০০।
তাদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫০, যুক্তরাজ্যে ১২৩, সৌদি আরবে ৬৫, কুয়েতে ১৭, ইতালিতে ৮, কানাডায় ৭, সংযুক্ত আরব আমিরাতে ৬, ফ্রান্স ও স্পেনে ৫ জন করে, কাতারে ৪, সুইডেনে ২, মালদ্বীপ, পর্তুগাল, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।
