কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন

আপডেট : ২৫ মে ২০২০, ০৯:৪৪ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোমবার বিকেল ৩টার দিকে কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি কাঠালতলা এলাকায় মজনু মিয়ার ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী অন্যান্য ১৫টি গুদামে ছড়িয়ে পড়ে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে কোনাবাড়ি ডিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত