বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো নাইটভিশন প্রযুক্তি সমৃদ্ধ ৩ টি আর্মড ভার্সন এম আই-১৭১ হেলিকপ্টারসহ কন্টিনজেন্ট প্রেরণ করছে। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সর্বমোট ১২৫ জন সদস্য মধ্য আফ্রিকায় মোতায়েন করা হলো ।
জাতিসংঘে স্থায়ী মিশন নিউইয়র্কের সহযোগিতায় বাংলাদেশ বিমানের একটি ভাড়া করা ফ্লাইটে করে শুক্রবার বিমান বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বিমান বাহিনীর এই কন্টিনজেন্ট বাংলাদেশ মিডিয়াম আর্মড মিলিটারি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. আসাদুল করিম। বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন।
