দিনাজপুরের বিরামপুরে পারিবারিক কলহের জের ধরে ছেলে আলবেনুস মুর্মুর (২৬) হাতে বাবা লাজারেশ মুর্মু নিহত হয়েছেন। ঘটনায় পুলিশ আলবেনুসকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার খানপুর ইউনিয়নের বুচকি গ্রামে এ ঘটনা ঘটে।
অপরদিকে নবাবগঞ্জে মহাসড়কের পাশ থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
বিররামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, পারিবারিক কলহের জের ধরে আলবেনুস তার বাবা লাজারেশকে কাঠের পিড়া দিয়ে মাথায় আঘাত করেন। গুরতর আহত অবস্থায় লাজারেশকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর মারা যান। খবর পেয়ে পুলিশ আলবেনুসকে গ্রেপ্তার করেছে।
এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) অশোক কুমা চৌহান জানান, লাশের ধরন দেখে মনে হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
