করোনা উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২০, ১১:০৪ পিএম

চট্টগ্রাম জেলা পুলিশের এক উপ-পরিদর্শক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছেন।

জাহাঙ্গীর আলম (৫০) নামের ওই পুলিশ সদস্য মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, ‘গত সোমবার উনার জ্বর এসেছিল। এরপরই তাকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে উনার শ্বাসকষ্ট শুরু হয়। মঙ্গলবার সকালে উনার মৃত্যু হয়। করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহের কথা ছিল মঙ্গলবার সকালে । কিন্তু এর আগেই তিনি মারা যান।’ 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত