সীতাকুন্ডে খুঁটিঁ থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২০, ১২:১৩ এএম

চট্রগ্রামের সীতাকুন্ডে বিদ্যুতের খুঁটি থেকে নিচে পড়ে বকুল জলদাস (২৮) নামের এক ইলেক্ট্রিশিয়ান মারা গেছেন। 

শনিবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি পাশ্ববর্তী জলদাস পাড়ার মোহন জলদাসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশের বিদ্যুতের একটি খুঁটিতে কাজ করার সময় অসাবধানতায় নিচে পড়ে মাথায় মারাত্মক আঘাত ও অতিরিক্ত রক্ষক্ষরণে ঘটনাস্থলেই বকুল জলদাসের মৃত্যু হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত