পীরগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০২:২৩ পিএম

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে ফেরাজুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের হাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফেরাজুল ওই গ্রামের মতিফুর রহমানের ছেলে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, বাড়ির উঠানে জমে থাকা পানি বের করে দিতে সকালে কোদাল নিয়ে বাড়ির বাইরে বের হয় ওই কিশোর। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

কোদাল দিয়ে উঠানের পানি অপসারণের সময় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত