ঝিনাইদহের কোটচাঁদপুরে ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে কারখানার কাঁচা মালসহ তৈরি পণ্য।
রবিবার সকালে কোটচাঁদপুর উপজেলা শহরের বলুহর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, আকাশ ফোম ফ্যাক্টারিতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কোটচাঁদপুর ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ততক্ষণে পুড়ে যায় কারখানায় থাকা সকল প্রকার মালামাল।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।
কারখানার মালিক শেফালী রানী রায় বলেন, কারখানায় আগুনে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।