নিরাপদ সড়ক আন্দোলনের সময় করা মামলা প্রত্যাহারের দাবি

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০১:৪৭ এএম

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠনের হামলায় নেতৃত্ব দেওয়া নেতা-কর্মীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

শনিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে ‘নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এই দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে নয় দফা দাবি তুলে ধরেন নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম। দাবিগুলোর মধ্যে রয়েছে, ঢাকাসহ সারা দেশের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা করা, জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত, ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী এবং পরিবহন শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা, পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ করা, দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে, বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনা, সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন করা, যানজট নিরসনে আউটার রিং রোড বা বিকল্প সড়ক ব্যবস্থা ও সাইকেল লেনসহ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা এবং ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত