কক্সবাজারের পেকুয়া বাঁশখালী সড়কে সর্বদক্ষিণে বাঁশখালী থানা পুলিশ পুইঁছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
শনিবার রাত ৮টার দিকে বাঁশখালী থানা পুলিশের এসআই মোহাম্মদ হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে পুইঁছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্প ব্লক ই এর উমর হাকিমের ছেলে তারেক জিয়া (১৮), কুতুপালং শরণার্থী ৪নং ক্যাম্প এর আবদুল করিমের ছেলে মো. রানা প্রকাশ টিপুকে (২০) আটক করে এবং তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পুইঁছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক ২ জনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।