মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় শ্রমিকদের দাবির যৌক্তিকতা এবং নায্য মজুরি আদায়ে সকলের ঐক্যবদ্ধ আন্দোলন বিষয়ে নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে শ্রীমঙ্গল তিন নং সদর ইউনিয়নের রাধানগর এলাকার লিচি বাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যেগে সংগঠনের উপদেষ্টা, অ্যাডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় ও বিকাশ রুদ্র পাল মন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আ্যড. জুনায়েদ আহমেদ, প্রভাষক জলি পাল, আড. মইনুর রহমান,মিঠুন বোনার্জী,কিরণ বৈদ্য, প্রিতম দাশ প্রমুখ।
রবিবার দুপুরে সদর ইউনিয়নের রাধানগর এলাকার লিচি বাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা, এ্যাড আবুল হাসানের সঞ্চালনায় ও বিকাশ রুদ্র পাল মন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আড. মইনুর রহমান, আ্যড. জুনায়েদ আহমেদ, জলি পাল, প্রীতম দাশ, মিঠুন বোনার্জী, কিরণ বৈদ্য, চন্দন বোনার্জী প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশে চা শ্রমিকদের ১৭০ বছরের শোষণ বঞ্চনার ইতিহাস আজও এইদেশে বহমান। তাদের মৌলিক অধিকারগুলো ভূলুষ্ঠিত, এদেশে চা শ্রমিকদের নেই ভূমির অধিকার, সামান্য মজুরি দিয়ে সংসার চালানো যেখানে অসম্ভব সেখানে শিক্ষা চিকিৎসা তাদের কাছে আকাশচুম্বী কল্পনা।
স্থায়ী আবাসনের অভাবে হয় না চাকরি, পায় না তরুণরা ব্যাংক ঋণ। ১০২ টাকা মজুরি দিয়ে জীবিকা চালাবে না স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক কিনবে। এরা অপুষ্টিতে ভুগছে, কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। আমরা এ মতবিনিময় সভার মাধ্যমে চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের আহ্বান জানাচ্ছি মালিকপক্ষ এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে।
