যাত্রাবাড়ীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৯:০৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান জোনাল টিম। গত শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো– মো. তরিকুল ইসলাম (৩৭), মো. ফারুক হোসেন (৪৮), মো. রকিবুল হক ওরফে রাকিব (২৬), মো. রফিকুল ইসলাম ওরফে শাওন (২৩), ফরহাদ ভূঁইয়া (১৯) ও মো. আল আমিন (৩২)। এ সময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

ডিএমপির গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন বলেন, যাত্রাবাড়ী থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান ট্রাকে করে নিয়ে আসছে মর্মে গোয়েন্দা তথ্য পাই। এমন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক আটকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের দেখানো মতে ট্রাকের ভেতর থেকে ও তাদের কাছ থেকে ৩৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত