জেলার উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য একটি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহকারী প্রেস সচিব, এবিএম সরওয়ার-ই-আলম সরকার এর পক্ষ থেকে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এটি গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নূর-এ-জান্নাত রুমি।
হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, নাজিম খাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহা. আকবর আলী সরকার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সোলায়মান সরদার বাদশা, আওয়ামী নেতা মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উলিপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
