ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পানিতে ডুবে শামছুন্নাহার (১০) ও মিথিলা (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শামছুন্নাহার পশ্চিম মেড্ডা এলাকার সাইদুল ইসলামের মেয়ে ও মিথিলা নুরুল ইসলামের মেয়ে।

মৃতদের পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনের একটি পুকুরের পানিতে তলিয়ে যায় মিথিলা। পরে তাকে বাঁচাতে পানিতে নেমে শামছুন্নাহারও ডুবে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আবুল হাসান খান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত