পূজার আগে বেতন-বোনাস দাবি

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সড়ক অবরোধ, মিছিল

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:১১ এএম

দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধিসহ বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সব চা-বাগানের শ্রমিকরা একযোগে কর্মবিরতি পালন এবং পৌর শহরের চৌমুহনা চত্বরে সড়ক অবরোধ করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার সবগুলো চা-বাগানের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতি চলাকালে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সঙ্গে বৈঠকে ৩০০ টাকা মজুরি দাবির পরিপ্রেক্ষিতে ১২০ টাকা দিতে রাজি হলেও দীর্ঘ ২৩ মাস পরও ১০২ টাকা হারে মজুরি দেওয়া হচ্ছে। তিনি দুর্গাপূজার আগেই চা-শ্রমিকদের নতুন মজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান। এরই ধারাবাহিকতায় গতকাল চা-বাগান শ্রমিকরা অভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত