রবের্তো ফিরমিনো, মার্কিনিয়োস, ফিলিপে কৌতিনিয়োদের নৈপুণ্য বলিভিয়াকে খরকুটোর মতো উড়িয়ে দিল ব্রাজিল। তাতে বিশাল এক জয়ে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে শূভ সূচনা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় শনিবার সকালে সাও পাওলোয় অনুষ্ঠিত ম্যাচটিতে বলিভিয়াকে ৫-০ ব্যবধানে হারায় ব্রাজিল। একচ্ছত্র আধিপত্য দেখানো ম্যাচটিতে প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে দুই গোল পায় সেলেসাওরা।
দলের বিশাল জয়ে জোড়া গোল করেন ফিরমিনো। একটি করে গোল করে গোল করেন মার্কিনিয়োস ও কৌতিনিয়ো; অপর গোলটি আত্মঘাতী।
প্রথম ম্যাচেই দক্ষিণ আমেরিকা মহাদেশ অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে ব্রাজিল। পয়েন্ট জিতে তিন পয়েন্ট পেলেও গোল ব্যবধান তিতের দলকে এগিয়ে রাখছে।
দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানো কলম্বিয়া আছে দ্বিতীয়স্থানে। আগের দিন চিলিকে ২-১ গোলে হারানো উরুগুয়ে আছে তৃতীয়স্থানে। আর ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া আর্জেন্টিনা আছে চতুর্থস্থানে।
