সারার ‘কেলেঙ্কারি’তে পিছিয়ে গেল সিনেমার মুক্তি!

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৪৬ পিএম

করোনার আবহে ডিরেক্ট টু ডিজিটালে রিলিজ হবে বরুণ ধাওয়ান ও সারা আলী খান অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’।

ডেভিড ধাওয়ান পরিচালিত কমেডি রিমেকটি দিওয়ালিতে মুক্তির কথা থাকলেও পিছিয়ে গেছে ৪৫ দিন।

এ বিষয়ে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম বা নির্মাতারা মন্তব্য না করলেও সংশ্লিষ্ট সূত্র জানায়, সারার কারণে পেছাতে হয়েছে ‘কুলি নাম্বার ওয়ান’।

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর খানিকটা অস্বস্তিকর অবস্থায় রয়েছেন নায়িকা। স্বজনতোষণ বিতর্কের পাশাপাশি সম্প্রতি মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জেরার মুখে পড়েন সারা। এ ছাড়া সুশান্তর সঙ্গে প্রেম ও অভিনেতাকে মাদক নিতে দেখেছেন বলেও জানান জেরায়। এ নিয়ে সুশান্তর ভক্তরা ভীষণ ক্ষেপে আছেন।

‘কুলি নাম্বার ওয়ান’-এর নির্মাতারা চান না পুরো বিষয়টির নেতিবাচক প্রভাব এ সিনেমায় পড়ুক। এ কারণে দিওয়ালির বদলে সময় বড়দিন পর্যন্ত পেছানো হয়েছে। তারা আশা করছেন, তত দিনে বিতর্ক থিতু হয়ে আসবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত চাওয়া হয়। প্রায় সবাই জানান, নেতিবাচক প্রচার ছবিকে ব্যর্থ করে দেবে।

বর্তমানে ‘কুলি নাম্বার ওয়ান’-এর পোস্ট প্রডাকশন চলছে। শুরুর ক্রেডিট, আবহ সংগীত ও রং বিন্যাসের কাজ হচ্ছে।

বরাবরের মতোই এটি হতে যাচ্ছে ডেভিড ধাওয়ানের রঙচঙা বিনোদন। ছবিতে বরুণকে মিঠুন চক্রবর্তীর অনুকরণ করতে দেখে যাবে। বিষয়টিকে ফোকাসে রাখা হয়েছে।

‘কুলি নাম্বার ওয়ান’-এ আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল ও রাজপাল যাদব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত