মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে মা ছেলে আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৭:০৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়র চেষ্টাকালে সলেমানপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হয়েছেন মা ও ছেলে।

সোমবার রাত সোয়া ১০টার দিকে বিজিবি ওই দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার ইসলামি বিশ্বদ্যিালয় (ইবি) থানার হাতিয়া গ্রামের মৃত অমর চন্দ্র পালের স্ত্রী কল্পনা রানী পাল ( ৫৫) ও তার ছেলে নরেন পাল (২৬)।

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্ণেল কামরুল আহসানের বরাত দিয়ে অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান জানান, বিজিবির খোসালপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সোলেমানপুর এলাকার মাঠ থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা কোন বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে প্রতিবেশি রাষ্ট্র ভারতে যেতে চেয়েছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন।

এ ব্যাপারে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটক দুজনকে থানায় পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত