করোনা শঙ্কায় আইসোলেশনে ঢাকার মেহেদি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১২:০৪ এএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলা পেসার মেহেদি হাসান রানার শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। এই পেসারকে তাই আইসোলেশনে রাখা হয়েছে।

টুর্নামেন্ট উপলক্ষ্যে পাঁচ দলের সকল খেলোয়াড়কে জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলতে হচ্ছে। হোটেল সোনারগাঁওয়ে থাকছেন সবাই। মেহেদিকে টিম হোটেলেই আলাদা করে রাখা হয়েছে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সাইনোসাইটিস। যেহেতু সে আইসোলেশনে আছে, আমাদের পক্ষ থেকে ব্লাড টেস্ট, কোভিড টেস্ট- সব করা হবে। এরপর তার আসল অবস্থা সম্পর্কে জানা যাবে।’

এখন পর্যন্ত ঢাকার জার্সিতে দুটি ম্যাচ খেলা মেহেদি কয়েকদিন ধরে দলের অনুশীলনেও ছিলেন না। মেহেদির বিকল্পও খোঁজা শুরু করেছে ঢাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত