উপস্থাপনায় তিশা, অতিথি সিয়াম-নাবিলা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১০:৫৫ পিএম

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবার উপস্থাপনা করতে যাচ্ছেন। ‘দ্য বক্স’ নামের একটি গেম শোর উপস্থাপনা করবেন তিনি। এরই মধ্যে এর প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। প্রথম পর্বে তার অতিথি হন এ সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘দ্য বক্স’ অনুষ্ঠানটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল।

এ প্রসঙ্গে তিশা বলেন, ‘নাটক-সিনেমায় নিয়মিত অভিনয় করলেও এবার প্রথমবারের মতো অনুষ্ঠান উপস্থাপনা করছি। ‘দ্য বক্স’ নামের অনুষ্ঠানটি মূলত একটি গেম শো। আমি মনে করি এটি পুরোপুরি ভিন্ন ধরনের একটি অনুষ্ঠান। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

‘দ্য বক্স’র প্রতি পর্বে অংশ নেবেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। অনুষ্ঠান প্রসঙ্গে পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘অনুষ্ঠানটির প্রথম সিজন আমরা পাঁচ পর্বে ভাগ করেছি, যা একসঙ্গে এনটিভি ও এটিএন বাংলায় প্রচার হবে। আশা করি আমার নির্মিত আগের টিভি শোগুলোর মতো এটিও সবার পছন্দ হবে। অনুষ্ঠানটি আগামী ৩১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত