ইয়েমেনের এডেন বিমানবন্দরে হামলা, নিহত ২৭

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৪:০৫ এএম

ইয়েমেনের বন্দর নগরী এডেনের বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার পরপর একাধিক বিস্ফোরণে আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। বিস্ফোরণের সময় সাঁজোয়া যান থেকেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে হতাহতের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

আরব নিউজের এক খবরে বলা হয়েছে, সৌদি সমর্থনপুষ্ট প্রধানমন্ত্রী মঈন আবদুল মালিকসহ দেশটির নতুন মন্ত্রিসভার সদস্যরা রিয়াদ থেকে বিমানবন্দরটিতে নামার পরপরই এ ঘটনা ঘটে। তখন তাদের স্বাগত জানাতে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিমানবন্দরের হলরুমে অপেক্ষা করছিলেন। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী মঈন আবদুল মালিক ও ইয়েমেনের সৌদি রাষ্ট্রদূত মোহাম্মেদ আল যাবেরসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা জানান, বিমানবন্দরের মূল ভবনটিতে পরপর তিনটি মর্টার সেল আঘাত করে। দেশটির তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি অভিযোগ করে বলেন, ইরানের মদদপুষ্ট হুতি জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত