নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আটক

আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ০৯:৩৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবকের বিরুদ্ধে এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে।

উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার এ ঘটনায় শনিবার দুপুরে শফিক (৩০) নামে প্রতিবেশী ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণের শিকার শিশুটির স্বজনরা জানান, শনিবার দুপুরে কৌশলে নিজ কক্ষে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী শফিক। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে আশপাশের লোকজন। পরে শফিককে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা।

রূপগঞ্জ থানার এসআই জাকির জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।         

×
সর্বশেষ সর্বাধিক পঠিত