সাপ্তাহিক ছুটি ও পৌর নির্বাচন উপলক্ষে টানা দুদিন বন্ধ হিলি স্থলবন্দর

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০৩:২২ পিএম

শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার হাকিমপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে টানা দুদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আজ শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

এ ছাড়া আগামীকাল শনিবার হাকিমপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকায় আগামীকাল শনিবার বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী রবিবার থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত