করোনায় আক্রান্ত বিএনপি নেতা সেলিমা রহমান

আপডেট : ১১ মার্চ ২০২১, ০৯:৩২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার তার কারোনা পজিটিভ আসে। এরপর তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। 

বৃহস্পতিবার বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। 

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ভর্তি করা হয়েছে। তার সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত