খুলনায় ছয়তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

আপডেট : ০৩ মে ২০২১, ১১:৪৬ এএম

খুলনায় ছয়তলা ভবনের নির্মাণ কাজ করার সময় ছয়তলা থেকে পড়ে এক নর্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৬টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মো. মামুন (২৩) মাগুরা জেলার শালিখা উপজেলার বলাই নাঘোষা গ্রামের সুরত আলীর ছেলে।

প্রত্যক্ষ খুলনা মহানগরীর সোনাডাঙা থানার কেডিএ নিউ মার্কেট এলাকায় সেইফ অ্যান্ড সেইভের ছয়তলা ভবনের নির্মাণ কাজ করার সময় নির্মাণ শ্রমিক মামুন ছয়তলা থেকে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সেইফ অ্যান্ড সেইভের নির্মাণাধানী ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত