মানুষের ঢল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

আপডেট : ০৮ মে ২০২১, ১০:৪৯ পিএম

ফেরিঘাটে ঘরমুখো মানুষের ঢল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বড় দুই ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সন্ধ্যার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সিভিল প্রশাসনকে সহায়তায় করবে বলে সংশ্লিষ্ট কর্তপক্ষ জানিয়েছেন।

বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদ সামনে রেখে দু্ই ফেরিঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের ব্যাপক ভিড় ছিল আজ। ফেরি বন্ধ করা হলেও মানুষের অত্যাধিক চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে সেখানকার দায়িত্বরত সংস্থাগুলোর পক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত