নতুন সিনেমায় স্বপ্নবাজ নারীর চরিত্রে নওশাবা

আপডেট : ১৪ জুন ২০২১, ০৮:৪১ পিএম

জনপ্রিয় অভিনেত্রী নওশাবা সম্প্রতি শেষ করেছেন তার নতুন সিনেমার কাজ। সাইফ চন্দন পরিচালিত ‘পোস্টার’ সিনেমায় ভিন্ন ধরনের এক চরিত্রে দেখা যাবে নওশাবাকে।

পরিচালক জানান, ‘পোস্টার’ মূলত সম্পর্কের গল্প, যেখানে সম্পর্ক গুলো প্রয়োজনে আসে, তৈরি হয়, আবার প্রয়োজন শেষেই মিলিয়ে যায়। সবাই ছুটে সাকসেস এর পেছনে- ‘পোস্টার’ এ নিজের জায়গা করে নেওয়াতেই যেন আনন্দ। কিন্তু সেই সাকসেসের জন্যে কত সম্পর্ক পিছিয়ে যায়, কত শত অন্যায় হয়- তার দিকে যেন কেউ ফিরেও তাকায় না।

নওশাবা বলেন, ‘পোস্টার’ সাধারণত যা দেখি- সেই ধরনের কোন গল্প নয়। আমার চরিত্রটিও খুব সুন্দর। মূলত মফস্বল থেকে এ শহরে উঠে আসা একজন স্বপ্নবাজ নারীর। যে কি না, মানুষকে নিয়ে, মানুষের মন নিয়ে অনেক ভাবে। খুব ভালো লাগছে কাজটি করে। অনেক আশাবাদী।’

এ চলচ্চিত্রে নওশাবা ছাড়াও আরো অভিনয় করছেন সাঞ্জু জন, আফ্রি সেলিনা, সাইফ, অলংকার, রাশেদ মামুন অপু, সঞ্চিতা, শিবা সানু, ডন, স্বাধীন, জাহিদ, রেশমিসহ আরও অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত