সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবার অক্সিজেন সিলিন্ডার দিয়েছে দেশের অন্যতম ইস্পাত নির্মাণ শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম। সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত রবিবার কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানীর হাতে অক্সিজেন হস্তান্তর করেন। কেএসআরএম স্থানীয়দের জরুরি চিকিৎসায় ৩০০ লিটার অক্সিজেন ভর্তি সিলিন্ডার দেয়। এ সময় উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আজম সেলিম, নলুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির মিন্টু, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আবদুল আজীজ প্রমুখ। বিজ্ঞপ্তি
